1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি;’ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা রবিবার সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজন করে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ, কে, এম আজিজুল হকের সভাপতিত্বে এ কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রামার আব্দুস সালাম। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলারই পরিণত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিতান কুমার মন্ডল বলেন, গণমাধ্যমকর্মীরা যত বেশি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরবে তত বেশি আমাদের বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক স্মার্ট বাংলাদেশের প্রতি এগিয়ে যাওয়া সহজতর হবে।
কর্মশালায় খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের চিন্তা, চেতনা, দর্শন এবং আদর্শিক পরিবর্তনও প্রয়োজন। কর্মশালায় উপস্থিত সাংবাদিকবৃন্দ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সরকারকে আন্তরিকভাবে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। কর্মশালায় ভিডিওচিত্র উপস্থাপন করে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে বিশদ আলোচনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক সোহেল রানা। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক নাহিদ নাজ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক জিনাত আরা আহমেদ প্রমুখ। কর্মশালায় মোট ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd