1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা আজ (বুধবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বাংলাদেশের সাদাসোনা খ্যাত চিংড়ি সেক্টরে আমাদের অর্জন অনেক। তবে রাতারাতি ধনী হওয়ার জন্য কিছু অসাধু ব্যক্তি চিংড়িতে অপদ্রব্য মেশানোর ফলে বিদেশের বাজারে চিংড়ি রপ্তানিতে আমরা পিছিয়ে পড়েছি। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলে চিংড়ি চাষের যেমন ঐতিহ্য রয়েছে, তেমন সম্ভাবনাও অনেক। সুতরাং এ অঞ্চলে পরিকল্পিতভাবে মাছচাষ সম্প্রসারণ করা গেলে দেশের জন্য বড় অবদান রাখা সম্ভব। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে মাছের উৎপাদন অনেক বাড়বে। প্রাকৃতিক উৎস থেকে চিংড়ির পোনা আহরণের সময় অন্য মাছের পোনা ধ্বংস করা যাবে না। সুন্দরবনের নদী-খালে বিষ দিয়ে মাছ ধরার মতো ঘৃণ্য কাজ প্রতিরোধ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশে^ প্রথম, মুক্তজলাশয়ে মাছ আহরণে দ্বিতীয়, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ এবং সামুদ্রিক মৎস্য আহরণে ২৫তম অবস্থানে রয়েছে। এ অর্জনকে ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির ও প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক বিশ^জিৎ বৈরাগী। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপÍরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি, মৎস্যখাদ্য উৎপাদক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেয়র ১২ জন সফল মৎস্য চাষি, রপ্তানিকারক ও সংগঠকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এর আগে মেয়র নগরীর শহিদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্বে দেন। শোভাযাত্রাটি শহিদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd