1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় পরিবেশ সাংবাদিকতা বিষয়ক ৪ দিনের কর্মশালা শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় পরিবেশ সাংবাদিকতা বিষয়ক ৪ দিনের কর্মশালা শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৮১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের আয়োজনে খুলনায় শুরু হয়েছে চার দিনব্যাপী পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা। বুধবার (৩০ আগস্ট) খুলনার হোটেল ক্যাসেল সালামে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ব্যবস্থাপনায় এই কর্মশালা শুরু হয়।
কর্মশালার উদ্বোধনী পর্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ঝূকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডয়চে ভেলের অর্থায়নে পরিচালিত এমন একটি কর্মশালা এদেশের সাংবাদিকদের পরিবেশ বিষয়ক সাংবাদিকতার দক্ষতা সমৃদ্ধ করবে।
ডয়চে ভেলের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মশালায় খুলনা অঞ্চলের নির্বাচিত ১০ জন সাংবাদিককে পরিবেশ ও জলবায়ু বিষয়ক সাংবাদিকতার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মশালা চলাকালীন অংশগ্রহণকারী সাংবাদিকদের কাছ থেকে পরিবেশ বিষয়ক প্রতিবেদনের আইডিয়া নেওয়া হবে। এর মধ্যে নির্বাচিত সেরা তিনটি আইডিয়া নিয়ে প্রতিবেদন তৈরির জন্যে আর্থিক অনুদান প্রদান করবে ডয়চে ভেলে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd