1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসবগুলো সুন্দর ও যথাযথভাবে পালন করতে পারে। ধর্মীয় সম্প্রীতির সুরক্ষায় সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে হবে।
খুলনা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে (বৃহস্পতিবার) বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালায় অতিথিরা এসব কথা বলেন।
অতিথিরা আরও বলেন, ধর্মীয় শিক্ষা মারামরি ও হানাহানি থেকে বিরত রেখে মানুষকে বিনয়ী হতে শেখায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল সম্প্রদায়ের মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বিরাজ করায় বাংলাদেশের উন্নয়ন এগিয়ে চলেছে। ধর্মীয় সম্প্রীতি সুসংহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান অতিথিরা।
খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শেখ আকরামুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক আবু সাইয়েম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ, আন্ত:ধর্মীয় সংলাপের পরিচালক ফাদার মিম্মো পিয়েতানজা এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রশিক্ষক মেধস্ ব্যানার্জী। কর্মশালায় শিক্ষক, মসজিদের ইমাম-মোয়াজ্জেম, আলেম, সাংবাদিক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd