1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: বাংলাদেশ থেকে অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান (রবিবার) সকালে নগরীর সূর্যের হাসি ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর দেহের স্বাভাবিক গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। এই ক্যাপসুল শুধু শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই ক্যাপসুলের গুরুত্ব অপরিসীম। দীর্ঘ সময় ধরে এই ক্যাম্পেইন চলমান থাকায় এখন আর অপুষ্টি ও রাতকানা রোগী শিশু দেখা যায় না। এর ফলে শিশুর মৃত্যুহার কমে গেছে। তিনি আরও বলেন, আজকের সুস্থ্যশিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ক্যাপসুল খাওয়ানোর প্রতি সকল অভিভাবকদের উৎসাহিত করতে হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর অভাব পূরণে বছরে দুইবার সম্পূরক খাদ্য হিসেবে এই ক্যাপসুল খাওয়ানো হয়। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা ও মাজেদা খাতুন। স্বাগত বক্তব্য দেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডাঃ ফেরদৌসী আক্তার, ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা শারমিন আক্তার বক্তব্য রাখেন।এবছর খুলনা মহানগরীতে মোট এক লাখ ১৭ হাজার ৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৩ হাজার পাঁচ শত ৭৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ তিন হাজার চারশত ৮৪ জন। এছাড়া খুলনা জেলার নয়টি উপজেলা এবং দুইটি পৌরসভার মোট ১ লাখ ৮৮ হাজার সাতশত ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২৩ হাজার ৯৪ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ছয়শ ৫৩জন। এদিনে সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই,ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আই, ইউ) খাওয়ানো হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd