1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক কর্মশালা (বুধবার) সকালে খুলনা বিশ^বিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিতে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান ও সহযোগী অধ্যাপক মামুন অর রশিদ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথম শিল্পবিপ্লব ১৭৮৪ সাল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, দ্বিতীয় শিল্পবিপ্লব ১৮৭০ সাল বিদ্যুতের আবিষ্কার ও তৃতীয় ১৯৬৯ সাল ইন্টারনেটের আবিষ্কার। চতুর্থ শিল্পবিপ্লব আগের তিনটি শিল্পবিপ্লবকে ছাড়িয়ে যাবে। বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লব হিসেবে ডিজিটালাইজেশন আমাদের কাজের সকল ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে। চতুর্থ শিল্পবিপ্লবের ছোঁয়ায় পৃথিবী বদলে যাচ্ছে। অতিরিরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশের জনগণ ডিজিটালাইজেশনের সুফল পাচ্ছেন। ভবিষ্যতে সকল কাজ অনলাইনভিত্তিক হবে। আগামীর প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে সরকার দেশে হাইটেক পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে সরকারি-বেসরকারি উভয় খাতকেই সমানভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগিতায় বিভাগীয় জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় অংশ গ্রহণকারীরা চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd