1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনাতে অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জার্সি প্রদান করলেন-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনাতে অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জার্সি প্রদান করলেন-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনাতে অনুষ্ঠিতব্য অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের জার্সি প্রদান করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে এ জার্সি প্রদান করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উল্লেখ্য যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে খুলনাতে শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ অনুষ্ঠিত হবে। আগামীকাল ১১ ডিসেম্বর অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর খেলায় মমতা ক্রিকেট একাডেমি মেহেরপুরের সাথে মুখো-মুখি হবে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে এ জার্সি প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আল-আমীর কবির চৌধুরী ডেভিড, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিসিবি’র কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, এরিয়ান্স ক্লাবের কর্মকর্তা জাহিদ হাসান আলতু, রিন্টু ও লালু প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বিজয়ের লক্ষ্যে খেলোয়াড়দের জন্য দোয়া করেন এবং সেই সাথে ক্রিকেটে সাতক্ষীরার সুনাম ধরে রাখতে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের চ্যাম্পিয়ন হওয়ার আহবান জানান।” এসময় সাতক্ষীরা ক্রিকেট একাডেমির কর্মকর্তা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd