1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খাসখামার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের পক্ষ থেকে দুই প্রবাসী’কে সংবর্ধণা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খাসখামার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের পক্ষ থেকে দুই প্রবাসী’কে সংবর্ধণা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

শাহিনুর ইসলাম:: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের খাসখামার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের পক্ষ থেকে দুই প্রবাসীকে সংবর্ধণা দেওয়া হয়েছে। শুক্রবার (১০জানুয়ারী) বিকাল ৩ঘটিকায় খাসখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মালেশিয়া প্রবাসী, খাসখামার স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ হাবিব ও মালদ্বীপ প্রবাসী, খাসখামার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বসির আহমেদ কে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহেরা মোড়লপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম, হাফেজ ওমর ফারুক ও হাফেজ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে পুষ্পকাটি ও বহেরা হাফিজী মাদ্রাসার ৬০ জন ছাত্রকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ছাত্রদের মিষ্টি মুখ করিয়ে প্রত্যেককে একটি কম্বল উপহার দেয় খাসখামার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের সদস্যরা। এসময় প্রবাসী রুবেল আহমেদ, মোকলেছুর রহমান, সবুজ হোসেন, ইকবাল হোসেন, সাঈদ হাসান, ফয়সাল হোসেন, শামীম হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভ্যার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী ইয়াছিন আলী, মো ওবায়দুল্লাহসহ আরো অনেকেই যুক্ত হন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd