1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ক্রিমিয়ায় ইউক্রেনের ৪২ ড্রোন হামলা, প্রতিহত করল রাশিয়া - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ক্রিমিয়ায় ইউক্রেনের ৪২ ড্রোন হামলা, প্রতিহত করল রাশিয়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৭২ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এমন ৪২টি ড্রোন প্রতিহত করেছে রাশিয়া। শুক্রবার ভোরে ক্রিমিয়ান উপদ্বীপে রুশ বিমান প্রতিরক্ষাপ্রধান টেলিগ্রামে ড্রোন হামলা প্রতিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে এসব ড্রোন হামলা চালাতে এসেছিল এবং বেশিরভাগ ড্রোনকে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার দিয়ে আটকে দেওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাতের আঁধারে ৪২টি ড্রোন দিয়ে রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপে আক্রমণের জন্য ইউক্রেনের প্রচেষ্টা রাশিয়ার সামরিক বাহিনী ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছে মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে লিখেছে, ‘ক্রিমিয়া প্রজাতন্ত্রের ভূখণ্ডে ৯টি ইউএভি (মানুষবিহীন এরিয়াল ভেহিকল) গুলি করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ইলেকট্রনিক ওয়্যারফেয়ার দিয়ে আরও ৩৩টি ইউএভি দমন করা হয়েছে এবং সেগুলো লক্ষ্যে পৌঁছেতে না পেরে বিধ্বস্ত হয়েছে।’ তবে ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানায়নি রাশিয়া। এর আগে ইউক্রেনের বিশেষ বাহিনী রাশিয়ান ইউনিটগুলোতে আক্রমণ করার জন্য উপদ্বীপের পশ্চিমতীরে অবতরণ করে৷
ইউক্রেনের কর্মকর্তারা ক্রিমিয়া পুনরুদ্ধারের জন্য বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, যা ২০১৪ সালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাশিয়া দখল করে নেয়। সাম্প্রতিক সপ্তাহাতে, ইউক্রেন এই অঞ্চলে ড্রোন হামলা বাড়িয়েছে, যার মধ্যে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে উপদ্বীপের সংযোগকারী সেতুও রয়েছে।বৃহস্পতিবার ইউক্রেন বলেছে, তার বাহিনী ‘বিশেষ অভিযান’ চলাকালীন রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়ায় ইউক্রেনীয় পতাকা উড়িয়েছে।
ক্রিমিয়ায় রাশিয়ার এস-৪০০ অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম আছে। বুধবার ইউক্রেন দাবি করে, তারা সেই সিস্টেম ধ্বংস করে দিয়েছে। ওই দিন ইউক্রেনীয় সময় সকাল ১০টার দিকে ক্রিমিয়ায় একটি বড়সড় বিস্ফোরণ হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd