1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কেশবপুর ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কেশবপুর ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

ডালিম রেজা
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

কেশবপুর: যশোরের কেশবপুরে ১৪ মাশের শিশু আদিলের মিত্যু হয়েছে। সে পৌরসভার ২নং ওয়ার্ডের ভোগতি গ্রামের অগ্রনি বাংকের প্রিন্সিপাল অফিসার আলাউদ্দীন খাঁন (বাবুর) ছেলে। পরিবার ও হাসপাতাল সুত্রে জানা গেছে ১৪ মাসের শিশু আদিল বেশকিছু দিন ধরে জ¦রে ভুগছিল। প্রথমে তাকে নিয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হয়ে ছিল ২-৩ দিন পর সে ভাল হয়ে বাসায় যায়। পরবর্তিতে আবার জ¦র হয়ে কেশবপুর হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক তার পরিবারকে ভাল একজন শিশু ডাক্তার দেখানোর পরামর্শ দেন। তখন তারা খুলনা শিশু হাসপাতালে ভর্তি করে পরিক্ষা নিরিক্ষা করার পর যখন তার পরিবার জানতে পারে সে ডেঙ্গু জরে আক্রান্ত হয়েছে। তখন তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১০টায় শিশু অদিলের মিৃত্যু হয়।
এ বিষয় কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন এর কাছে বর্তমান কেশবপুর ডেঙ্গু রোগীর অবস্থা সংক্রান্ত জানতে চাইলে তিনি জানান, এ প্রর্যন্ত কেশবপুর হাসপাতালে ১০৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তার মধ্যে ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর বা খুলনায় পাঠানো হয়েছে। বর্তমান হাসপাতালে ১২জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। তবে এই আগস্ট মাসে ৭২ জন ডেঙ্গ ুরোগী ভর্তি হয়েছে। বাকি সব সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। একটু সাবধানতা অবলম্বন করলেই ডেঙ্গু প্রতি রোধ করা সম্ভব বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd