1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুল্যায় বৈদ্যুতিক তার ছিড়ে পাটকাঠি ভর্তি ট্রাকে অগ্নিকান্ড - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুল্যায় বৈদ্যুতিক তার ছিড়ে পাটকাঠি ভর্তি ট্রাকে অগ্নিকান্ড

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বৈদ্যুতিক লাইনের সার্ভিস তার ছিঁড়ে পাটকাঠি ভর্তি ট্রাকে আগুন লাগায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) ভোর রাত্র ৪ টায় দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অগ্নিকান্ডের শিকার ট্রাক চালক নূর ইসলাম জানান, ঝিনাইদহ থেকে ৪ হাজার ৭০০ বোঝা পাটকাঠি নিয়ে ঝিনাইদহ-চ-১১-০০৩২ নং ট্রাক বৃহস্পতিবার সন্ধ্যায় আশাশুনির কচুয়া এলাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। ভোর ৪ টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের কুল্যার মোড়ে পৌছে দরগাহপুর সড়কে কচুয়ার দিকে যাত্রা করলে ইজিবাইক-ইঞ্জিন ভ্যান স্ট্রান্ডে পৌছলে রাস্তা ক্রস করা বিদ্যুৎ লাইনের সার্ভিস তার ট্রাকে থাকা পাটকাঠির বোঝায় আটকে যায়। কোন কিছু বুঝে ওঠার আগেই বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে ট্রাকের উপর পড়লে পাঠকাঠিতে আগুন লেগে যায়। ট্রাক চালক ট্রাকটি সাইট করার চেষ্টা করলে ট্রাকের একটি চাকা রাস্তার পাশে বসে গেলে সম্ভব হয়নি। তাদের চিৎকারে পাশের লোকজন দ্রুত পানি ছিটকে দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে আশাশুনি থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতার খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট সকাল ৭ টার দিকে ঘটনাস্থানে পৌছে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। ততক্ষণে ট্রাকে থাকা পাটকাঠি ও ট্রাকটির ইঞ্জিনসহ প্রায় বড় অংশ পুড়ে যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, ট্রাকটিতে আগুন লাগার পর কুল্যার মোড়ে যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd