1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা করা হয়েছে। রবিবার (৮সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই ঘোষনা দেওয়া হয়। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় কুলিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল। এর আগে কুলিয়া ইউনিয়নে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন বাল্যবিবাহ প্রতিরোধ সর্ম্পকে জনসাধারণের মাঝে সচতেনতা বৃদ্ধি, পটগান, উঠান বৈঠক ও বাল্য বিবাহ ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদেরকে নিয়ে বিভিন্ন ভাবে কাজ করেছেন। তাদের র্কাযক্রমের ফলে ইউনিয়নের গ্রামগুলিতে বাল্যবিবাহের হার কমে এসেছে মানুষ সচেতন হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎস্না বালা, ইউপি সদস্যা ফাতেমা খাতুন, মাসুম চৌধুরী ও এস এম সাইফুল ইসলাম। বক্তারা বলেন, বাল্যবিবাহ জাতির জন্য অভিশাপ, বাল্যবিবাহের ফলে শিশু ও মায়েদের অপুষ্টি দেখা দেয়। শিশুদের সুন্দর একটি ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আজকে  শুধু কুলিয়া ইউনিয়ন নই  উপজেলার সবগুলো ইউনিয়নকে বাল্যববিাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। আসুন আমরা সরকারি, বেসরকারি সংস্থার সহযোগীতায় জনগনের মাঝে সচেতনার বৃদ্ধি র্কাযক্রম অব্যহত রাখি যাতে ইউনিয়নের কোন গ্রামগুলোতে আর বাল্যবিবাহ না হয়। এই বিশেষ কার্যক্রমের জন্য ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনকে সাধুবাদ জানিয়ে ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়। এসময় ইউপি সদস্য আ: হান্নান, প্রেম কুমার, রওনাক-উল-ইসলাম রিপন, ইউপি সদস্যা শিরিনা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম, ১১০জন মা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd