1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল-বেস ক্যাম্পেইন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়ায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল-বেস ক্যাম্পেইন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

শাহিনুর ইসলাম:: দেবহাটার কুলিয়ায় কিশোর এবং কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল-বেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১জুন) সকাল ১০ টায় রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণাবাদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুল এর প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক আলোচনা করেন “রাইট টু গ্রো প্রজেক্ট” অফিসার তানজিমা আক্তার। তিনি কিশোর-কিশোরীরা কি করে নিজের বয়ঃসন্ধিকালীন পরিচর্যা করবে এ ব্যাপারে তাদের মতামত গ্রহন করেন এবং পরামর্শ প্রদান করেন। কিশোর-কিশোরীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং কিশোরীদের মাঝে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে আলোচনা করেন। অভিভাবকগণ কি করে তাদেরকে সহযোগিতা করবে সেবিষয়ে কিশোর-কিশোরীদের মানসিকভাবে কাউন্সিলিং করা হয়। এসময় সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণাবাদ এর সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার সরকার, কুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর এস,এম, সাইফুল ইসলাম ও কমিউনিটি প্রোমোটর সোনিয়া রুপাসহ স্কুলের সকল শিক্ষকগন, সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধি ও ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd