1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় নৌকার প্রার্থী আসাদুল ইসলামের প্রচারণায় এলাকায় গণজোয়ার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়ায় নৌকার প্রার্থী আসাদুল ইসলামের প্রচারণায় এলাকায় গণজোয়ার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের নৌকার প্রর্তীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুল ইসলাম মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগ প্রার্থী আসাদুল ইসলাম বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কারণে শতভাগ বিজয়ী হওয়ার আশা প্রকাশ করছেন। তিনি যেখানে যাচ্ছেন সেখানে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। মানুষের মুখে মুখে নৌকার স্লোগান। বর্তমানে তিনি প্রচার প্রচারণার এগিয়ে আছেন বলে এলাকাবাসী জানান।
আগামী ২৮নভেম্বর রোববার কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ভোট নিয়ে কুলিয়া ইউনিয়নে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে এলাকার রাস্তা ঘাটসহ অলিগলি। কুলিয়া ইউনিয়নের মানুষরা নৌকার প্রার্থী আসাদুল ইসলামের ডাকে সাড়া দিয়ে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন।
চেয়ারম্যান আসাদুল ইসলাম বলেন, কুলিয়া ইউনিয়নের মানুষেরা আমাকে অনেক ভালোবাসে। আমি মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। প্যানেল চেয়ারম্যান হিসাবে সুখে-দুঃখে, আপদে-বিপদে এলাকার জনগন সবসময় আমাকে পাশে পেয়েছে। এই নির্বাচনে যদি এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে তবে আমি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd