1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ায় চেয়ারম্যান আছাদুল হককে বিজয়োত্তর গণসংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়ায় চেয়ারম্যান আছাদুল হককে বিজয়োত্তর গণসংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হককে বিজয়োত্তর গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে ইউনিয়নের ২ নং ওয়ার্ড বালিয়াডাঙ্গা ও হিরারচক বাসী এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ গণসংবর্ধনা অনুষ্ঠানটিতে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত ও ছয় বারের ইউপি চেয়ারম্যান আছাদুল হক। ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাহাদাত হোসেন রাজের সার্বিক ব্যবস্থাপনায় এবং সমাজসেবক শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হক শামীম, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমাদুল হক, সমাজসেবক রওশন আলী সরদার, বাবু গোপাল চন্দ্র বর প্রমুখ। এসময় কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ, যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোশারফ হোসেন, ইউপি সদস্য আবু সাঈদ, ইউপি সদস্য গোলাম রব্বানী, শ্রমিক লীগ নেতা পরান চন্দ্র সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজয় মন্ডল, যুবলীগ নেতা রমজান মোড়ল, ডা. মনিরুজ্জামান, ছাত্রলীগ নেতা সাগর মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বালিয়াডাঙ্গা ও হিরারচক গ্রামের হাজারো নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সংবর্ধনাকালে নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হককে ফুলের মালা, ক্রেষ্ট সহ দুটি স্বর্ণের ও একটি রূপার ঘোড়া উপহার দিয়ে বরণ করে নেন সেখানকার সর্বস্তরের মানুষ। এসময় তারা চেয়ারম্যানের কাছে তাদের এলাকার উন্নয়নের স্বার্থে জরাজীর্ণ সড়কটি কার্পেটিংকরণ এবং যাতায়াতের জন্য লাবণ্যবর্তীর ওপর ব্রীজ নির্মানের দাবী জানান। পরবর্তীতে প্রধান অতিথির বক্তৃতাকালে জনসাধারণের এসকল দাবী পর্যায়ক্রমে পূরনের প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান আছাদুল হক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd