1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাঁজা সহ আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাঁজা সহ আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘদিন যাবত মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগন্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালিয়ে বাড়ির খড়ের গাদার ভিতর থেকে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারি গাঁজা মনির ওরফে মাদক সম্রাট জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী জহুরা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনা সদস্যরা। এ সময় তার বাড়ি তল্লাশি করে বাড়ির পিছনে খড়ের গাদার মধ্যে থেকে ৬ কেজি গাঁজা, নগদ ৬৯ হাজার টাকা ,২ টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন এবং ১টি রেজিস্ট্রেশনবিহীন মাদক কারবারে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাউখালী আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা শনিবার (২২ মার্চ) বেলা ১১ টার সময় ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দ পুর গ্রামে এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। সেনা সদস্যদের হাতে আটক জাহাঙ্গীর আলম (৪৬) ওরফে গাঁজা মনির গোবিন্দপুর গ্রামের মৃত জহুর আলীর পুত্র অপর জন তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী জহুরা বেগম (৩৫) । উক্ত ঘটনায় কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মাহফুজুর রহমান বাদী হয়ে গতকাল মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদক উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান এ বিষয়ে থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। মাদক সম্রাট জাহাঙ্গীর ওরফে গাঁঞ্জা মনির দীর্ঘদিন স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd