1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জে বিএনপি ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালীগঞ্জে বিএনপি ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ জানুয়ারি বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ এর সভাপতিত্বে,উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। উক্ত সমাবেশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল উপজেলা সভাপতি জিয়াউর রহমান উপজেলার কৃষক দলের সভাপতি সোহেল রানা। সদস্য সচিব আনারুল করিব হালু।মৌতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আলমগীর হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন”আমরা বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। সেই সঙ্গে আমাদের ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে আমরা আছি। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd