1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জে গণসচেতনতা সৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধে পদযাত্রা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালীগঞ্জে গণসচেতনতা সৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধে পদযাত্রা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক পদযাত্রা, মতবিনিময় সভা,রচনা বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ৩১ মে বুধবার সকাল ৯ঃ০০ টায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পরে “দুর্নীতি মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকের ভূমিকায় মুখ্য” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজী মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিতর্ক প্রতিযোগিতায় বিচারক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, অধ্যাপক শ্যামাপদ দাশ, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইলা দেবী মল্লিক, মাওলানা আশরাফুল ইসলাম আজিজি, সৈয়দ মাহমুদুর রহমান ,ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার প্রমূখ। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার সহ রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কমিটির সদস্য, সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যেরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd