1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জের বাগবসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে অর্ধ লক্ষ টাকার প্রাইভেট বাণিজ্য - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালীগঞ্জের বাগবসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে অর্ধ লক্ষ টাকার প্রাইভেট বাণিজ্য

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মাসোহারার মোটা অংকের টাকায় ম্যানেজ করে প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষের নেতৃত্বে সহকারী শিক্ষক কামরুল ইসলাম, রাসেল কবীর মিলে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় ভবনেই গড়ে তুলেছে মাসে অর্ধ লক্ষ টাকার প্রাইভেট বাণিজ্য। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৩৫০ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিকট হতে মাসিক ৫ শত টাকা নিয়ে বছরের পর বছর এই কোচিং প্রাইভেট বাণিজ্য চালিয়ে গেলেও দেখার কেউ নাই। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার সময় সরে জমিনে গেলে সরকারি নির্দেশ অমান্য করে প্রাইভেট বাণিজ্যের এমন ঘটনা দেখা যায়।
সাংবাদিক দেখে শিক্ষার্থীদের টাকা নেওয়ার বিষয়টি চেপে যেতে বললেও কোমলমতি শিক্ষার্থীরা সাংবাদিকদের সামনে অকপটে সব সত্য প্রকাশ করে দেয়। বসন্তপুর গ্রামের অভিভাবক আব্বাস আলী, আব্দুল গফফার, মনিরুল, রুস্তম সহ একাধিক অভিভাবক শিক্ষার্থী সাংবাদিকদের জানায় বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দুটি গ্রুপে ভাগ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দের নিকট হতে বাধ্যতামূলক সাড়ে ৩শ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিকট হতে মাসিক ৫শ টাকা নিয়ে প্রাইভেট পড়াতে বাধ্য করা হয়। শ্রেণীপতি ২টি গ্রুপে বিভক্ত করে এক একটি গ্রুপে ৪০/ ৫০ জন শিক্ষার্থীদের ১ ঘণ্টা করে ২ ভাগে পড়ানো হয়ে থাকে। প্রথম গ্রুপ সকাল ৭টা থেকে৮টা পর্যন্ত দ্বিতীয় গুরুপ ৮টা হতে ৯ টা পর্যন্ত পড়ানো হয়। সাড়ে ৯টায় স্কুল শুরু হওয়ার আগেই প্রাইভেট পড়া ছাত্রছাত্রী গুলো স্কুল ত্যাগ করে। এইভাবে শিক্ষকরা কোচিং বাণিজ্য এবং প্রাইভেট বাণিজ্যে করে স্কুলে নামমাত্র হাজিরা দিয়ে সময় পার করে চলে যায়। আর এইভাবে প্রতিমাসে প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষের ছত্র ছায়ায় প্রায় অর্ধ লক্ষ টাকার প্রাইভেট বাণিজ্য করে আসছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও স্কুল ভবনে উপজেলা জুড়ে জমে উঠেছে রমরমা প্রাইভেট ও কোচিং বাণিজ্য। কোচিং বা প্রাইভেট বাণিজ্যে অংশ না নিলে ওই শিক্ষার্থীর ফেল করানোর ভয় দেখিয়ে অভিভাবকদের রাজি করাতে বাধ্য হয়। এ ব্যাপারে মাশোহারার বিষয়টি অস্বীকার করে উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান স্কুলের মধ্যে কোচিং, প্রাইভেট পড়ানোর বিষয়টি তার জানা নাই। আপনারা পত্রিকায় লিখলে আমরা ব্যবস্থা নেব। এ ব্যাপারে প্রধান শিক্ষক অনুপ কুমার ঘোষ বিষয়টি পত্রিকায় না লেখালেখি না করার জন্য বলেন।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন এর নিকট জানতে চাইলে এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান। জেনে বিষয়টির দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd