1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ রামনগর রিজিয়া শওকাত ফুটবল টুর্নামেন্ট জাগ্রত কৃষ্ণনগর চ্যাম্পিয়ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ রামনগর রিজিয়া শওকাত ফুটবল টুর্নামেন্ট জাগ্রত কৃষ্ণনগর চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন সুন্দর সমাজ গঠনে যুব সমাজ কে খেলা ধূলায় মনোযোগী হতে হবে। এই স্লোগানকে সামনে রেখে।কালিগঞ্জ কৃষ্ণনগরে রামনগর রিজিয়া শওকাত ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। (১৬ ই জুলাই) শনিবার বিকাল ৪টা থেকে রামনগর গ্যার্লস স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্েেটর ফাইনাল খেলা।ফাইনাল খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করেন এক দিকে শ্যামনগর জমিদার বাড়ি ফুটবল একাদশ অপর দিকে জাগ্রত কৃষ্ণনগর ফুটবল একাদশ।
রিজিয়া শওকাত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি শুভ উদ্বোধন করেন,কেন্দ্রীয় জাতীয় পার্টির মহিলা সদস্য ও ১নং কৃষ্ণনগর (ইউপি) চেয়ারম্যান সাফিয়া পারভীন। তিনি বলেন, মাদককে না বলুন,আর ক্রীড়াকে হ্যাঁ বলুন,খেলাধুলা করলে যুব সমাজ বিপথ গামী হয়না।মাদকে জড়িয়ে পড়েনা। সুন্দর সমাজ গঠনে যুবকদেরকে খেলাধুলায় মনোযোগী হতে হবে,খেলাধুলা করলে শরীর ও মনের বিকাশ ঘটে। তিনি আরও বলেন,এলাকার সার্বিক উন্নয়নে তিনি সব সময় সহযোগিতা করবেন এব্যাপারে তিনি সকলের সহযোগীতা ও সু-পরামর্শ কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিট অফিসার এ এস আই ইব্রাহিম হোসেন,প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান,ইউপি সদস্য জাবেদ আলী,রুহুল কুদ্দুস,আব্দুল গফফার,নুর হোসেন, সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া যাদের নামীয় এই খেলা রিজিয়া শওকাত উপস্থিত ছিলেন।
খেলাটি নিদিষ্ট সময়ের মধ্যে কোন পক্ষ গোল না করায় টায়ব্রাকারে নিষ্পত্তি জাগ্রত কৃষ্ণনগর ৪-৩ গোলে চ্যাম্পিয়ন। খেলায় পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফা রিফারী শেখ ইকবাল আলম বাবলু,সহকারী ছিলেন রিফাত হোসেন ও রুবেল হোসেন ও সমগ্র খেলাটি ধারাভাস্কার হিসাবে ছিলেন মিজানুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ ও গ্রাম পুলিশ সহ হাজার হাজার ফুটবল প্রিয় দর্শক। উল্লেখ্য গত ১ লা জুলাই থেকে রিজিয়া শওকাত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd