1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ বিষ্ণুপুরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক চোর আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জ বিষ্ণুপুরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক চোর আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো: বিষ্ণুপুর বাজারে ইলেকট্রিক ও মোবাইলের দোকানে চুরি করার সময় নুর আলম ২৫ নামে এক চোরকে আটক করা হয়েছে। গতরাত সোমবার রাত দুইটার দিকে বিষ্ণুপুর বাজারে ইলেকট্রিক মোবাইলের দোকানের ছাউনী টিন কেটে চুরি সংঘটিত হয়,
স্থানীয় সূত্রে জানা যায় কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর বাজারে মদিনা ইলেকট্রিক ও কম্পিউটারের দোকান মালিক শ্যামল রায়ের দোকানে গতরাতে কে বা কারা বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী মালামাল চুরি করে নিয়ে যায়,
এদিকে প্রতিদিনের ন্যায় সোমবার রাত নয়টার দিকে দোকান বন্ধ রেখে বাড়ীতে যায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে দোকান খুলে দেখে দোকানের মালামাল চুরি করে নিয়ে গেছে। এবং তাহার দোকানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করেন, বিষ্ণুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গ্রাম পুলিশ মাধ্যমে চোরকে আটক করেন।
সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের রথখোলা গ্রামের আজিজুল ইসলামের পুত্র, নুর আলমকে তাহার বাড়ি থেকে আটক করেন, এবং তাহার নৌবাজপুর নানা ময়নার বাড়ি থেকে দোকানের মালামাল উদ্ধার করেন।
এঘটনায় কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd