1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে ৩৫তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন রহিমা সুলতানা বুশরা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে ৩৫তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন রহিমা সুলতানা বুশরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাদের নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ৩৫তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন রহিমা সুলতানা বুশরা। বুধবার (১৯ অক্টোবর) বেলা ২ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট হতে দায়িত্বভার গ্রহন করেন। খুলনা জেলার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান রহিমা সুলতানা বুশরা পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে মাধ্যমিক ও ফসিয়ার রহমান মহিলা কলেজ থেকে ২০০৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ে দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৬ সালের পহেলা জুন ৩৪ তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে প্রথম কর্মস্থল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২২ সালের জানুয়ারি মাসে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। ৪ বোনের মধ্যে রহিমা সুলতানা বুশরা সকলের কনিষ্ঠ। গত ৬ অক্টোবর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রহিমা সুলতানা বুশরা’কে পদায়ন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd