1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে হযরত বুলাহ্ সৈয়দ (রহঃ) পীরের মাজারে তিন দিনব্যাপী ওরছ শরীফ সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে হযরত বুলাহ্ সৈয়দ (রহঃ) পীরের মাজারে তিন দিনব্যাপী ওরছ শরীফ সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ১৪১ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জে হযরত বুলাহ সৈয়দ (রহঃ) পীরের মাজারে তিন দিনব্যাপী বার্ষিক ওরছ শরীফ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে পীরের দরবারে ফতেহা শরীফ, মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরছ শরীফের কার্যক্রম শেষ হয়। হযরত বুলাহ সৈয়দ (রহঃ) পাঞ্জেগানা মসজিদের ইমাম আব্দুল ওহাবের সভাপতিত্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।
মোনাজাতে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, মাজার শরীফ কমিটির সভাপতি রেজাউল করিম সহ কমিটির নেতৃবৃন্দ, পীর ভক্ত ও আশেকগন।
এর আগে রবিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে তিন দিনব্যাপী ওরছ শরীফের প্রথম ও দ্বিতীয় দিন বাদ মাগরিক থেকে ওরছ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আলেম ওলামায়ে কেরামগন।প্রতি বছর বাংলা মাসের ১লা, ২রা ও ৩রা মাঘ পীরের স্মরণে দরবারে কোরআন খতম, ওয়াজ মাহফিল, দোয়া-দরুদ, জিকির-আসকার, মিলাদ-কিয়াম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd