1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে মোবাইল কোর্টে একশত কেজি পুশ করা বাগদা চিংড়ি জব্দ পুড়িয়ে বিনষ্ট - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কালিগঞ্জে মোবাইল কোর্টে একশত কেজি পুশ করা বাগদা চিংড়ি জব্দ পুড়িয়ে বিনষ্ট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, এর যৌথ অভিযানে একশ কেজি পুশ করা বাগদা চিংড়ী জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট ও জেল জরিমানা করা হয়েছে। (১৭ জুলাই) রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে পৃথক পৃথক ভাবে ২ টি অভিযান চালিয়ে অবৈধভাবে পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ধলবাড়িয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী মোঃ গোলাম হোসেন এর বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও তার অফিসের স্টাফরা অভিযান চালিয়ে হাতে নাতে পুশ করা বাগদা চিংড়ি জব্দ করেন। মৎস্য ব্যবসায়ী গোলাম হোসেন কে এক মাসের জেল ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো দশ দিনের জেল দেওয়া হয় ও একশত কেজি পুশ করা বাগদা চিংড়ি জব্দ করে পিকাপের চাকা দিয়ে পিষ্ট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তারপর গর্ত করে বিনষ্ট চিংড়ি মাটি চাপা দেওয়া হয়। অন্য মৎস্য ব্যবসায়ী আবুল হোসেন পালিয়ে যাওয়ার কারনে তার নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ সময় গ্রামের শত শত মানুষ চিংড়ি মোবাইল কোর্ট চলাকালীন সম্পূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd