1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালিগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কালিগঞ্জ উপজেলা অফিসের ব্যবস্থাপনায় সকাল সাড়ে দশটায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এক আলোচনা সভ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী ওবায়দুল হক মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী তনময় হালদার, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রউফ, সাংবাদিক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, মোঃ জাহাঙ্গীর হোসেন পানি উন্নয়ন বোর্ড কালীগঞ্জের কার্যসহকারী শফিকুল ইসলাম প্রমুখ। জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতিবছর ৪ এপ্রিল বিশ্ব পানি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ১৯৯২ সালে ব্রাজিলের রিওতে এই প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানি সম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং এরপর থেকে এ দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন আমরা মিষ্টি স্বাদু পানির লেয়ার হারাতে বসেছি , লবণসহিষ্ণু পানিতে মাছ চাষ হলও লবণসহিষ্ণু পানি খাবার ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তিনি সুপ্রিয় পানির সর্বোচ্চ ব্যবহারের জন্য গুরুত্ব আরোপ করেন। এবং নদীএলাকায় ওয়েবদার ভেরি বাধ সময়মত মেরামত ও সংস্কার করা জরুরি।সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, ও কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd