1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: স্মার্ট ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, ভূমি সেবার বিভিন্ন তথ্য প্রচারসহ অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস ভবনের সামনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে সেবাক্ষের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সপ্তাহ ব্যাপী ভূমিসেবার উদ্বোধনীতে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, ভূমি অফিসের স্টাফ, ভূমিসেবা গ্রহনকারী ও সূধীবৃন্দ।
স্মার্ট ভূমি সেবা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী। এসময়ে তিনি ভূমিসেবা গ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং স্মার্ট ভূমিসেবা নিয়ে বর্তমান সরকারের যে উদ্বোগ তা সেবা গ্রহনকারীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে। অদ্য ২২ মে হতে আগামী ২৮ মে -২০২৩ তারিখ পর্যন্ত ভূমিসেবা চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd