1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন এর আয়োজনে ১৫ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আলী আকবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। তিনি তার বক্তব্যে বলেন অগ্নিকান্ডসহ সকল দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস মুখ্য ভুমিকা রেখে চলেছে। নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণ, জীবন ও সম্পদ রক্ষায় জীবন বাজি রেখে দেশের গর্বিত সন্তানরা কাজ করছে। তাৎক্ষনিক ভাবে দুর্ঘটনায় উদ্ধার কাজে আত্মিয় ও নিকট জনের আগে তাদের সেবা পেয়ে থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পর কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর চৌকস বাহিনী প্রধান অতিথি কে গার্ড অফ অনার প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd