1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় মৃত্যু-১ আহত-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় মৃত্যু-১ আহত-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: সাতক্ষীরা কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজের সামনে ট্রাকের ধাক্কায় রেহেনা পারভিন (২৫) নামে এক মহিলার মৃত্যু ও মারাত্মকভাবে আহত হয়েছেন স্বামী নয়ন শেখ ।মঙ্গলবার বেলা ১১টায় ৩০ মিনিটে শ্যামনগর -কালিগঞ্জ মহাসড়কের রোকেয়া মনসুর মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম নয়ন শেখের স্ত্রী এবং মোটরবাইক চালক নয়ন শেখ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কালিগঞ্জ সূত্রে জানা যায় , মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে শ্যামনগর – কালিগঞ্জ মহাসড়কের রোকেয়া মুনসুর মহিলা কলেজের সামনে শ্যামনগর থেকে আসা পালসার বাইক এবং অপর দিক থেকে আসা একটি হেলপার চালিত দ্রুতগতির ট্রাক (যশোর ড ১১-৩৩১৮) মোটরবাইকে সাইড না দেওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রেহেনা নামে এক মহিলা এবং অন্য ব্যক্তিকে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তৈয়েবুর রহমান উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে স্হান্তরিত করেন।
এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ,কিন্তু ট্রাক ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরো বলেন,এখনো পর্যন্ত নিহতের পরিবার থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd