1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মোর্ত্তজা আহমেদ আহবায়ক এবং পরিমল সরকার কে যুগ্ন আহবায়ক করে কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে গতকাল বিকাল ৫টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্নু আহবায়ক মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে এবং যুবলীগের সদস্য কাজী জাহিদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক মোর্ত্তজা আহমেদ প্রমূখ। উক্ত সভায় মোর্ত্তজা আহমেদকে কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং পরিমল সরকারকে যুগ্ন আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন এবং অনুমোদন করার বিষয়টি কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসান এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলো যুগ্ন আহবায়ক মোঃ ময়নুদ্দিন খান (মনি), যুগ্নু আহ্বায়ক মোঃ আবুল কালাম, সদস্য মোঃ সেলিম রেজা (বাবলু), মোঃ হেলাল গাজী, মোঃ আজহারুল ইসলাম, মোঃ আব্দুর রব খান, আমানাতুল্লাহ লিটন, মোঃ মাহফুজুর রহমান, মোঃ নাজমুল হুদা, মোঃ লতিফুর রহমান, মোঃ কামরুজ্জামান বাবু, মোঃ রফিকুল ইসলাম,মোঃ মিয়ারাজ হোসেন, মোঃ আবু সাঈদ,মোঃ নজরুল ইসলাম সরদার, কাজী জাহিদ হোসেন, মোঃ হাফিজুর রহমান, চিরঞ্জিত বিশ্বাস ও মোঃ রেজাউল করিম গাজী। আগামী তিন মাসের জন্য কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd