1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠে একজনের করুণ মৃত্যুঃ আহত-৪ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠে একজনের করুণ মৃত্যুঃ আহত-৪

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জর পল্লীতে ইদুর মারার ফাঁদে পড়ে বিদ্যুৎপৃষ্টি একজন জেলের করুন মৃত্যু হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন আছে চারজন জেলে। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে । সরেজমিন ও থানা সুত্রে জানাগেছে,রবিবার ( ৯ অক্টোবর) রাত আনঃ ৪ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের শেখ আব্দুল আজিজের ঘেরে জাল দিয়ে মাছ ধরতে আসার পথে ধান ক্ষেতে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রামপদ মন্ডল ( ১৮) এর মৃত্যু হয়েছে। সে বিষ্ণুপুর ইউনিয়নের পানঘাটা গ্রামের শুনিল মন্ডলের ছেলে । আহত হয়েছে একই এলাকার শুনিল মন্ডল, নয়ন কুমার মন্ডল, মানিক মন্ডল ও মোয়াজ্জেল হোসেন। আহতরা কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসারত আছে। স্থানীয় ইউপি সদস্য জবেদ আলী জানান, বানিয়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের বিদুৎ লাইন থেকে একই গ্রামের শামছুর মোড়লের ছেলে আবুল হোসেন ধান ক্ষেতে বিদ্যুতের লাইন সংযোগ করে ইদুর মারা ফাঁদ পাতে। এ ফাঁদে পড়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালিগঞ্জ থানা’র ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। কালিগঞ্জ থানা পুলিশ নিহত রামপদ মন্ডল এর মৃতদেহ সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd