1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের চকদড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবহেলিত!!! - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের চকদড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবহেলিত!!!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯০ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা ১১ নম্বর রতনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩৪ নাম্বার চকদড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক অবহেলিত। মেইন সড়ক থেকে প্রায় তিন কিলোমিটার ভিতরে অবস্থান বলেই অনেকের চোখ পড়ে না সেখানে। দীর্ঘদিন ধরে স্কুলের কোন নতুন ভবন নেই। নেই কোন বাচ্চাদের খেলাধুলার সুব্যবস্থা। সামনে একটা মাঠ থাকলেও নেই কোন পাঁচীর। কোমলমতি শিশুরা মাঠে খেলা করতে গেলে রাস্তা দিয়ে চলা বাইক ভ্যান সহ ইঞ্জিন চালিত যানবাহন হুমকির মুখে পড়ে মাঠে প্রাচীর না থাকার কারণে।
অত্র স্কুলের মোট রুম আছে তিনটি, তার ভিতরে একটা আছে স্যারদের অফিস রুম। বাকি দুইটা রুমে কোমলমতি শিশুদের ক্লাস চলে। ক্লাসের সমস্যা হবে বলেই অত্র স্কুলের শিক্ষকেরা পাশে একটি বেড়া দিয়ে বাশের রুম করেছে যেখানেই চলে কোমলমতী শিশুদের ক্লাস খুবই মর্মান্তিক । স্কুলের শুরুতেই দেখা গেল প্রধান শিক্ষক জিএম আমজাদ হোসেন সকল স্কুলের কোমলমতি শিশুদের নিয়ে খোলার মাঠের জাতীয় সংগীত সহ শরীরচর্চা ও দেশ এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কথা জয় বাংলার স্লোগান শেখানো হচ্ছে। অত্র স্কুলের ২০২৩ সালে মোট ছাত্র-ছাত্রী ১২৬ জন। শিশু শ্রেণী ২৬ জন। প্রথম শ্রেণি ১৮ জন। দ্বিতীয় শ্রেণি ২৫ জন। তৃতীয় শ্রেণী ১৬ জন। চতুর্থ শ্রেণী ১৯ জন। এবং পঞ্চম শ্রেণি ১৮ জন।
অত্র স্কুলের মোট শিক্ষক পাঁচজন অফিস সহকারী একজন। প্রধান শিক্ষক জিএম আমজাদ হোসেন। সহকারী শিক্ষক মোস্তফা হাসনাতুজ্জামান। সরকারি শিক্ষিকা সেলিনা সুলতানা।সহকারী শিক্ষিকা মোছাঃ সালমা খাতুন। সহকারী শিক্ষিকা মোছাঃ মাজিদা খাতুন। অফিস সহকারি কামরুল ইসলাম। অত্র প্রতিষ্ঠানটি যাতে অন্য স্কুলের নেয় উন্নত এবং মাঠের প্রাচীরের সুব্যবস্থা হয় এই প্রত্যাশা করছে স্কুল কমিটি এবং স্কুলের কোমলমতী ছাত্র-ছাত্রীসহ সকল অভিভাবকবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd