1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের ধলবাড়ীয়া ইউনিয়ন আঃ লীগের সভাপতি সজল মুখার্জীকে দল থেকে বহিস্কার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালিগঞ্জের ধলবাড়ীয়া ইউনিয়ন আঃ লীগের সভাপতি সজল মুখার্জীকে দল থেকে বহিস্কার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ১১৬ সংবাদটি পড়া হয়েছে

কালিগঞ্জ ব্যুরো: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক সজল মুখার্জিকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্য- নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে, গত ১৫ জানুয়ারী-২০২২ তারিখে জেলা আওয়ামীলগীর ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক এম.পি.এ, এম.সি.এ ও এম. পি মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব এ. কে ফজলুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের পরিচালনায় নির্বাহী কমিটির সভায় কমিটির ৫৬ জন অংশগ্রহন করেন।
এ সভার রেজুলেশনের পঞ্চম অধ্যায়ের ( ঘ) অংশে উল্লেখ করা হয়েছে যে, কালিগঞ্জর ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী কর্তৃক জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হক এর বিরুদ্ধে কুরুচীপুর্ণ ও মোবাইলে কথোপকথোন হ্যাকিং করায় তার বিরুদ্ধে সাময়িক বহিস্কারাদেশ জারী করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য যে সজল মুখার্জী সম্প্রতি হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধলবাড়িয়া ইউপি থেকে দলীয় মনোনয়নের আবেদন করেন।
দল তাকে মনোনয়ন না দিয়ে অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেনকে মনোনয়ন দেন।
এসংবাদে সজল মুখার্জী চেয়ারম্যান শওকাত হোসেনকে রাজাকার পুত্র আখ্যাদিয়ে উপজেলার রাজাকারের তালিকা নকল করে কেন্দ্রে জমা দেন। একারনে গাজী শওকাত হোসেনকে বাদ দিয়ে সজল মুখার্জীকে মনোনয়ন দেন। এরপর থেকে নানান নাটকের জন্মদেন সজল মুখার্জী। একটা পর্যায়ে নৌকার ভাডুবি হয় ধলবাড়িয়া ইউনিয়নে। বিপুল ভোটে বিজয়ী হন জনপ্রিয় চেয়ারম্যান গাজী শওকাত।
উল্লেখ্য, সজল মুখার্জির মা, সাবেক ইউপি সদস্য ছায়া রাণী মুখার্জি সরকারি টাকা আত্মসাৎ এর দায়ে গত ০৭ মার্চ ২০২১ খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক কর্তৃক তাকে দুদকের মামলায় ২ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd