1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কল-কারখানায় উৎপাদন বৃদ্ধিতে শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে-শ্রম প্রতিমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কল-কারখানায় উৎপাদন বৃদ্ধিতে শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে-শ্রম প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা অঞ্চলের জুট প্রেস এবং বেলিং সেক্টরে কর্মরত শ্রমিকদের মজুরী বৃদ্ধি বিষয়ে বিজেএ, মালিক-শ্রমিক, সিবিএ ও জুট প্রেস বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা (রবিবার) বিকেলে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, মালিক-শ্রমিক সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে শ্রমিকদের সকল সমস্যা দূর করা সম্ভব। কল-কারখানায় উৎপাদন বৃদ্ধিতে শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিল্প-কারখানায় যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে দিকে নজর দেওয়া প্রয়োজন। শ্রমিকদের প্রতি মালিকদেরও যতœবান হতে হবে। সরকার শ্রমিকের সুবিধার্থে যুগোপযোগী ও কল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, বঞ্চিত ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ১৯৭২ সালে শ্রমনীতি প্রণয়ন করেন। বঙ্গবন্ধু পরিত্যাক্ত কল-কারখানা জাতীয়করণের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করেন। জাতির পিতার নীতি ও আদর্শকে সামনে রেখে বর্তমান সরকার শ্রমজীবী মানুুষের জীবনমান উন্নয়নে করে যাচ্ছে। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার কানাই লাল সরকার, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক ডাঃ নবীন কুমার হাওলাদার ও পাট ব্যবসায়ী শেখ আব্দুল মান্নান। অনুষ্ঠানে পাট ব্যবসায়ী এএম হারুনার রশিদ, মোঃ টিপু সুলতান, আব্দুস ছোবহান শরীফ, মোঃ আকতার হোসেন ফিরোজ, শ্রমিক নেতৃবৃন্দের পক্ষে মোঃ খালেক হাওলাদার, মোঃ আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd