1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়া ধান কাটা ও ঝাড়ার কাজে ব্যস্ত নারী শ্রমিকরা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়া ধান কাটা ও ঝাড়ার কাজে ব্যস্ত নারী শ্রমিকরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: শুধু পুরুষরা নয় ধান কাটা ও ঝাড়ার কাজে কদর বেড়েছে নারীদেরও। পুরুষদের সাথে পাল্লা দিয়ে নারীরাও সমানতালে কাজ করছেন ফসলি মাঠে। সাতক্ষীরার কলারোয়ায় এ দৃশ্য এখন প্রায় সবখানে। উপজেলার মাঠজুড়ে ভরে উঠেছে ইরি-বোরো ধান। ধানের ভালো ফলনে চাষিদের মুখে ফুঁটে উঠেছে খুশির ঝিলিক। তবে চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটতে অতিরিক্ত মজুরি ও শ্রমিক সংকটে অনেক কৃষক ও জমি মালিক। তাই অনেকে বাধ্য হয়ে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকদের নিয়ে ধান কাটা, বাঁধা ও ঝাড়ার কাজ করাচ্ছেন।
উপজেলার গয়ড়া গ্রামের মনিরুজ্জামান দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ প্রতিনিধিকে জানান, চলতি বছর মাঠে প্রায় একই সময়ে সব কৃষকের ধান পাকায় পুরুষ শ্রমিকের সংকট পড়েছে। তাছাড়া সম্প্রতি বিকেল বা সন্ধ্যার দিকে মাঝেমধ্যে মেঘলা আকাশ ও গুড়িগুড়ি বৃষ্টিও হচ্ছে। এজন্য মাঠের পাকা ধান কাটা, বাঁধা ও ঝাড়ার কাজে পুরুষ শ্রমিকদের পাশাপাশি বহু মহিলা শ্রমিকও কাজ করছেন। এলাকার অনেক মহিলা নিজেরা গ্রুপ করে মাঠের ধান কাটা-ঝাড়া কাজের নিয়োজিত বলে তিনি জানান। কয়েকজন কৃষক আরোও জানান, বিঘাপ্রতি ধান কাটতে পুরুষ শ্রমিকরা নিচ্ছেন ৬ হাজার টাকার মতো। অথচ একই জমির ধান কাটতে নারী শ্রমিকরা নিচ্ছেন ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ প্রতিনিধিকে জানান, এ বছর উপজেলায় ১৬ হাজার হেক্টর জমিতে ইরি ধানের আবাদ হয়েছে। তবে কিছুটা শ্রমিক সংকট হলেও আমরা অফিস থেকে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার কথা বলেছি। তাছাড়া আমাদের যথেষ্ট হারভেস্ট মেশিন নাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd