1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় নব নির্বাচিত চেয়ারম্যান ভিপি মোরশেদকে সংবর্ধনা দিল গ্রাম্য ডাক্তার সমিতি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়ায় নব নির্বাচিত চেয়ারম্যান ভিপি মোরশেদকে সংবর্ধনা দিল গ্রাম্য ডাক্তার সমিতি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বারংবার নির্বাচিত চেয়ারম্যান স.ম মোরশেদ আলি ভিপি মোরশেদকে সংবর্ধনা দিয়েছেন কেরালকাতা ইউনিয়ন গ্রাম্য ডাক্তার কল্যান সমিতির নেতৃবৃন্দ। রোববার বেলা ১২টার দিকে স্থানীয় কাজিরহাট কলেজ অডিটোরিয়ামে ওই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া গ্রাম ডাক্তার সমিতির সভাপতি গ্রাম ডা. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া গ্রাম ডাক্তার সমিতির সাধারণ সম্পাদক সেলিম মোহাম্মদ ছিদ্দিকি, কাজিরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল ইসলাম, প্রভাষক ইমরুল হোসেন মিন্টু,কলারোয়া ডক্টরস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের এমডি প্রভাষক ইমরুল হোসেন মিন্টু, সাতক্ষীরা বুশরা হাসপাতালের প্রকল্প পরিচালনক জাহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের এমডি আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজিরহাট কলেজের প্রভাষক আশিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরালকাতা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডা. অলিনুর রহমান। অনুষ্ঠান শেষে কেরালকাতা ইউনিয়ন গ্রাম ডাক্তার সমিতির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটির সভাপতি গ্রাম্য ডাক্তার অলিনুর রহমান কমিটির বিলুপ্ত ঘোষনা করেন, একই সাথে আর একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই আহবায়ক কমিটির নিকট আগামী নতুন কমিটি গঠনের জন্য গ্রাম্য ডাক্তার অলিনুরকে পুনরায় সভাপতি, ডাক্তার আব্দুল বারিককে সাধারণ সম্পাদক ও ডাক্তার আসাদুল আল গালিব মিলনকে সাংগাঠনিক সম্পাদক করার প্রস্তাব করেছেন নতুন আহবায়ক কমিটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd