1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ইউএনও জুবায়ের হোসেনের বিদায় সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলারোয়ায় ইউএনও জুবায়ের হোসেনের বিদায় সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

শেখ রাজু রায়হান কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা জানালো কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সকল ইউপি চেয়ারম্যানগন। রোববার বেলা ১টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে ক্রেষ্ট ও ফুল দিয়ে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, যুগীখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, জালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন শাহা, কুশোডাঙ্গা ইউপি সদস্য ফরিদ হোসেন প্রমুখ।
সংবর্ধিত অতিথি হিসাবে কলারোয়া উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী ক্রেষ্ট ও ফুল গ্রহন করেন এবং সুন্দর আগামীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- আমার দেখা চোখে জুবায়ের হোসেন চৌধুরী ছিলেন কলারোয়া উপজেলার শ্রেষ্ঠ একজন ইউএনও। তিনি সকলকে সাথে নিয়ে দীর্ঘ ১৪টি মাস কলারোয়ার মানুষের উন্নয়নে জন্য কাজ করেছেন আমি তার জন্য প্রান খুলে দোয়া করছি, তিনি যেখানেই থাকবেন ভাল থাকবেন এবং কলারোয়ার মানুষের জন্য দোয়া করবেন।
এর আগে কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও তার পৌরসভার সকল কাউন্সিলর নিয়ে পৌরসভার হলরুমে অনুরুপ একটি বিদায় সংবর্ধনা দিয়েছেন বিদায়ী ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীকে। পদোন্নতি জনিত কারনে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী নড়াইল জেলা এডিসি হিসাবে যোগদান করবেন। তিনি ২০২১ সালের ৮মার্চ তারিখে কলারোয়াতে যোগদান করেছিলেন, আজ ৮ এপ্রিল তিনি কলারোয়া হতে বিদায় নিলেন। আগামী কাল ৯ মে তিনি নড়াইল জেলায় যোগদান করবেন। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি ভিপি মোরশেদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd