1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার কেঁড়াগাছিতে কিনুলাল গাইন ম্মৃতি ফুটবল ট‚র্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলারোয়ার কেঁড়াগাছিতে কিনুলাল গাইন ম্মৃতি ফুটবল ট‚র্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছিতে জাকজমকপূর্ণ ভাবে এ্যাড কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধী খেলায় ৩-০গোল করে আটুলিয়া জয়লাভ করেছে। খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন-সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, আইনজীবী সাগর গাইন, সুদীপ্ত গাইন, সুপীয়া গাইন, সুতপা গাইন বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। খেলায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন। কেড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজনের ও সাবেক ইউপি সদস্য জিএম মহিদুল ইসলাম, ইউপি সদস্য মুনছুর আলী বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় এ খেলাটি অনুষ্ঠিত হয়। রবিবার (১৩নভেম্বর) বিকেলে স্থানীয় কেড়াগাছি ইউনিয়নের রথখোলা স্কুল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় কলারোয়ার আটুলিয়া অন্যদিকে সাতক্ষীরার কুশখালী স্পের্টিং ক্লাব অংশ গ্রহন করে। খেলায় উভয় দল শুন্য নিয়ে ড্র করে টাইব্রেকারে ৩-০গোলে কুশখালীকে হারিয়ে আটুলিয়া ফুটবল একাদশ জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন-মাসুদ পারভেজ মিলন তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও কামরুজ্জামান বাবু। ধারাভাষ্য প্রদান করেন মাস্টার শেখ শাহাজান আলী শাহিন ও তৌহিদুজ্জামান। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd