1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ, যুবক আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ, যুবক আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই অভিযোগে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক মোঃ ইব্রাহিম গাজী (২১) গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলী গাজী ও ফাতেমা বেগমের পুত্র।
কলারোয়া থানা সূত্র জানায়, ধর্ষণের শিকার শারীরিক ও বাক প্রতিবন্ধী ১২ বছর বয়সী শিশুর পিতা কয়েক বছর আগে মারা গেছেন। তার মায়ের অন্যত্র বিবাহ হওয়ায় বর্তমান স্বামী নিয়ে সেখানে বসবাস করে। ফলে বাক প্রতিবন্ধী ওই শিশু তার নানা বাড়ী গোপীনাথপুরে থাকে। মোঃ ইব্রাহিম গাজীর বাড়ী ও বাক প্রতিবন্ধী ওই শিশুর নানার বাড়ি পাশাপাশি। বুধবার সকাল ১০টার দিকে ধর্ষকের বাড়িতে কেউ না থাকায় বাক প্রতিবন্ধী শিশুকে কৌশলে তার বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষক ইব্রাহিম গাজী বসত ঘরের পশ্চিম পার্শ্বে বারান্দার কক্ষের মধ্যে বাক প্রতিবন্ধী শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
বিষয়টি শিশুটির নানিসহ আশেপাশের লোকজন জানতে পেরে ধর্ষক ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশকে অবগত করলে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে গ্রেপ্তার করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিক্টিমকে কোর্টের মাধ্যমে মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ধর্ষক গ্রেপ্তার হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd