1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ইউএনওর তত্ববধায়নে বীরনিবাস পাচ্ছেন ১২ মুক্তিযোদ্ধা পরিবার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলারোয়ায় ইউএনওর তত্ববধায়নে বীরনিবাস পাচ্ছেন ১২ মুক্তিযোদ্ধা পরিবার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া বীরনিবাস পাচ্ছেন ১২ বীরমুক্তিযোদ্ধা পরিবার। ইতোমধ্যে ১১টি বীরনিবাসের পরিপূর্ণভাবে নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরেই এই বীরনিবাস হস্তান্তর করা হবে। সুদৃশ্যমান এই বাড়ি দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্থায়ী নিবাস হিসেবে রয়ে যাবে। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’র অধীন অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এই বীরনিবাস বাস্তবায়নে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। বীরনিবাস নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের রমজান আহমেদ, জিয়াউর রহমান জানান, তারা ১২টির মধ্যে ১১টি বাড়ির বিদ্যুৎ সংযোগসহ নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন করেছেন। একটি বাড়ির নির্মাণ কাজ এখনো সম্পন্ন হয়নি। সে বাড়িটি হলো বীরমুক্তিযোদ্ধা জিয়াদ আলীর বাড়ি। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় দ্রুত ও সঠিক ভাবে বীরনিবাস নির্মাণ হয়েছে এবং সঠিক সময়ে বীরমুক্তিযোদ্ধারা তাদের বীরনিবাস পেতে যাচ্ছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হওয়া ১১টি বীরনিবাস সরেজমিনে পরিদর্শনও করেছেন বলে জানা গেছে। এবিষয়ে ঘোষণা আসলেই এই বাড়ির বরাদ্দপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণের হাতে তুলে দেওয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, দৃষ্টিনন্দন এই বাড়ির দৈর্ঘ্য ৩১.২২ ফুট ও প্রস্থ ২২.৮ ফুট। যেখানে থাকছে ৩টি রুম, ১টি বারান্দা, ১টি ডায়েনিং রুম, ১টি কিচেন ও ২টি টয়লেট। বিদ্যুৎ সংযোগসহ পানি সরবরাহ ব্যবস্থা তো থাকছেই। প্রবেশদ্বারেই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। প্রতিটি বীরনিবাসের নির্মাণ ব্যয় ১৩লাখ টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বীরনিবাস পাচ্ছেন ১২জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাগণ। এরা হলেন- উপজেলার বোয়ালিয়া গ্রামের জিয়াদ আলি ও আব্দুল মালেক, কেঁড়াগাছি গ্রামের আশরাফ আলি, ভাদিয়ালি গ্রামের আবু দাউদ, বলিয়ানপুর গ্রামের আব্দুর রউফ, হিজলদি গ্রামের আতিয়ার রহমান, সুলতানপুর গ্রামের নজরুল ইসলাম, মোহোর আলি ও আমজের আলি, কিসমত ইলিশপুর গ্রামের শেখ নুরু হোসেন, পূর্ব কোটা গ্রামের আবুল কাশেম এবং দেয়াড়া গ্রামের মোজাফ্ফর আলি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd