1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কপিলমুনি ইউনিয়ন পরিষদের উপরতলায় ঝুঁকিতে চলছে কার্যক্রম - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কপিলমুনি ইউনিয়ন পরিষদের উপরতলায় ঝুঁকিতে চলছে কার্যক্রম

কাজী সোহাগ পাইকগাছা
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: ভবনটি যে সেকালের; তা বোধহয় বাইরের দিক থেকে তাকালে বুঝতে দেরি হয় না। প্রায় ৬ যুগ ধরে এই ভবনটিতে অসংখ্য মানুষের সেবা নিশ্চিত হলেও ভবনের সেবায় এগিয়ে আসেনি কেউ। সারা দেশে দৃষ্টি নন্দন ইউনিয়ন পরিষদ ভবন তৈরী হলেও এখানে তার ব্যতিক্রম। আজও সেই কাক্সিক্ষত উন্নয়ন বঞ্চিত ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদ ভবন।
সরেজমিনে দেখাযায়, ৫ শতক জমির উপর ১৯৬০ সালে স্থাপিত দ্বিতল ভবনটির দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, মাথার উপর ছাদ তাও ভেঙ্গে পড়ছে। দোতলায় ৪টি কক্ষ, যার মেঝেতে খোয়া ও বালি উঠে গেছে অধিকাংশ জায়গায়, কোন কোন জায়গায় ঢালাইয়ের নষ্ট রড বেরিয়ে উঁকি মারছে। নিচতলার ৩ টি কক্ষ পরিত্যাক্ত যেখানে বর্তমানে সাপ পোকা মাকড়ের বসবাস। জানালাগুলো তাও ভেঙ্গে গেছে। তারপরও ২২ গ্রামের মানুষ নিত্য সেবা নিচ্ছেন ইউনিয়ন পরিষদের এই ভবন থেকে। একেবারেই যেন বাধ্য হয়ে তাই জীবনের ঝুঁকি নিয়ে চেয়ারম্যান, মেম্বর, সচিব ও সাধারণ মানুষ নিত্য কাজ মেটাচ্ছেন। ভবনটির নিচে ৫টি দোকান ঘর বরাদ্দ দেওয়া রয়েছে, তারাও ব্যবসা পরিচালনা করছেন জীবনের শংকা নিয়ে। ভবনের অবস্থাটা এমন যে যে কোন সময় ধ্বসে গিয়ে বড় ধরনের প্রাণহানী দূর্ঘটনা ঘটতে পারে।
জানা যায়, একটি আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের জন্য ৫০ শতক জমি প্রয়োজন হয়, কিন্ত সেখানে রয়েছে মাত্র ৫ শতক জমি, যার ফলে আটকে রয়েছে আধুনিক ভবন নির্মাণের কাজ। এদিকে জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার জন্য পরিষদ কর্তৃপক্ষ পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ইতোপূর্বে একটি আবেদন দাখিল করা হয়েছিল। এরপর আপাতত কার্যক্রম পরিচালনা করার তাগিদে ওই ভবনের একটি কক্ষ সংস্কারের জন্য খুলনা প্রশাসক বরাবর আবেদন দাখিল করা হয়। খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদসহ সরকারে উদ্ধর্তন কর্তৃপক্ষ ভবনটি পরিদর্শন করেছেন অনেক বার। সে সময় তাঁরা একটি আধুনিক ভবন নির্মানের প্রতিশ্রুতি দিলেও আজও তার বাস্তবায়ন হয়নি।
এ বিষয়ে কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কওছার আলী জোয়ার্দার বলেন, বর্তমানে জীবন হাতের মুঠোয় নিয়ে মেম্বর, সচিব ও গ্রামপুলিশ নিয়ে পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আধুনিক ভবনের জন্য আমরা জায়গা দেখছি, পাশাপাশি ভগ্ন এই ভবনটি দ্রুত নতুন করে নির্মাণের জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষ যদি অনুমোদন দেয় তাহলে পরিষদের নিজস্ব অর্থায়নে ভবনটি ভেঙ্গে নতুন করে গড়ে তুলতে চাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd