1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কখনোই স্কুলে যায়নি ৩০ ভাগ পথশিশু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কখনোই স্কুলে যায়নি ৩০ ভাগ পথশিশু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ঢাকা বিভাগে পাঁচ থেকে ১৭ বছর বয়সী ৪৮.৫ ভাগ পথশিশু অবস্থান করছে। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আছে ২২.৭ ভাগ আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮.৩ ভাগ। এর মধ্যে ৬৪ ভাগ পথশিশু তাদের পরিবারে ফিরে যেতে চায় না। আগারগাওয়ে ব্যুরোর অডিটোরিয়ামে সোমবার (১০ এপ্রিল) পথশিশু জরিপ প্রতিবেদন ২০২২-এর ফলাফলে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে দেশে মোট পথ শিশুর সংখ্যা নেই বিবিএস-এর সার্ভেতে। কারণ, তারা শুমারি করেনি।
প্রতিবেদন তুলে ধরেন ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ ৫ইং-এর পরিচালক মো: মাসুদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সচিব ড. শাহনাজ আরেফিন, ইউনিসেফের সেলডন ইয়েট। জরিপের ফলাফলে বলা হয়, ঢাকা বিভাগে ৫ থেকে ১৭ বছর বয়সী ৪৮.৫ ভাগ পথশিশু অবস্থান করছে। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কপপোরেশনে ২২.৭ ভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮.৩ ভাগ পথশিশু রয়েছে। এদের মধ্যে ৮২ ভাগ ছেলে এবং ১৮ ভাগ মেয়ে শিশু রয়েছে। ১০ থেকে ১৪ বছর বয়সী পথশিশু রয়েছে ৫৪ ভাগ।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, লিঙ্গভিত্তিক বিভাজনে মেয়েদের তুলনায় ছেলে পথশিশুর সংখ্যা অনেক বেশী। একজন মেয়ের বিপরীতে রয়েছে চারজন ছেলে। পথশিশুদের গড় বয়স ১২.৩ বছর। পথশিশুদের সর্বোচ্চ ২০.৪ ভাগ চট্টগ্রাম বিভাগ এবং সর্বনিম্ন ৪.৯ ভাগ সিলেট বিভাগের জেলাসমূহ থেকে এসেছে। পথশিশুদের জেলা হিসেবে দেখা গেছে, ময়মনসিংহ সর্বোচ্চ ৬.৯ ভাগ এবং বরিশাল ৫.৯ ভাগ, ভোলা ৫.৪ ভাগ, কুমিল্লা ৪.৫ ভাগ, কিশোরগঞ্জ ৪.১ ভাগ এবং কক্সবাজার ৩.৮ ভাগ।
প্রধানত ৩৭.৮ ভাগ পথশিশু দরিদ্রতা, ১৫.৪ ভাগ বাবা-মা শহরে আসার কারণে এবং ১২.১ ভাগ কাজের সন্ধানে বাড়ি ছেড়ে শহরে এসেছে। প্রতি পথশিশুর পাঁচজনের দু’জনই একা একা শহরে এসেছে। দশজন পথশিশুর তিনজন (শতকরা ৩০ ভাগ) কখনোই স্কুলে ভর্তি হয়নি। সকল পথশিশুর কেবল ১৮.৭ ভাগ পঞ্চম শ্রেণি পাস করেছে। খুব নগণ্য সংখ্যক পথশিশু নিম্ন ও উচ্চ মাধ্যমিকে পড়াশুনা করেছে। প্রায় চার ভাগের একভাগ পথশিশু ধূমপান করে এবং ১২ ভাগ মাদকের নেশায় আসক্ত। ৬৪ ভাগ পথশিশু তাদের পরিবারে ফিরে যেতে চায় না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd