1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ওয়াটার এইড প্রতিনিধি দলের পাইকগাছা পৌরসভার স্বাস্থ্য ও স্যানিটেশন কার্যক্রম পরিদর্শন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ওয়াটার এইড প্রতিনিধি দলের পাইকগাছা পৌরসভার স্বাস্থ্য ও স্যানিটেশন কার্যক্রম পরিদর্শন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহীম সানা পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার স্বাস্থ্য ও স্যানিটেশন কার্যক্রম পরিদর্শন করেছেন ওয়াটার এইড বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে প্রতিনিধিরা বৃহস্পতিবার সকালে পৌরসভার সরল খাঁ দীঘির পাড়স্থ পাইপ লাইনের পানি সরবরাহ প্রকল্প, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুপেয় পানি সরবরাহ ব্যবস্থাপনা ও মঠবাটী দাখিল মাদরাসার শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উন্নতমানের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সাংবাদিক উদিসা ইসলাম, ওয়াটার এইড বাংলাদেশ এর ইয়াসিন আরাফাত, নবলোকের সহকারী পরিচালক এম মোস্তাফিজুর রহমান সেতু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর আসমা আহমেদ, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, প্রকৌশলী নূর আহম্মাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, নবলোকের উপজেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল-মামুন ও হাদিউজ্জামান। উল্লেখ্য, ওয়াটার এইড বাংলাদেশ এর অর্থায়নে উন্নয়ন সংস্থা নবলোক পৌরসভার স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করে আসছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd