1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এরশাদের জন্ম হয়েছিলো বলে উপজেলা পরিষদের জন্ম : জাপা নেতা নজরুল - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

এরশাদের জন্ম হয়েছিলো বলে উপজেলা পরিষদের জন্ম : জাপা নেতা নজরুল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৪৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: এরশাদের জন্ম হয়েছিলো বলে উপজেলা পরিষদের জন্ম এমন মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলাম। রবিবার (২৩ শে অক্টোবার)বিকাল ৪ টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে উপজেলা পরিষদ এরশাদের অবদাদন। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। মহকুমাগুলোকে জেলায় উন্নীত করেন। আদর্শ গ্রাম ও গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের উদ্যোগসহ নানান জনকল্যাণমুখী উদ্যোগ নেন।
সাতক্ষীরার তালায় কেন্দ্রীয় জাতীয় পার্টি কতৃক ঘোষিত কর্মসূচি উপজেলা দিবসের আলোচনা সভা তালা সদর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাড. জিল্লুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ও অব: সেনা কর্মকর্তা গাজী আব্দুল জলিল,অধ্যাপক আমজাদ হোসেন,মাষ্টার আব্দুর আজিজ,ডা: আকরাম হোসেন, শেখ আবুল কাশেম,উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মো:নুরুল ইসলাম মোল্লা, মীর কাউয়ুম ইসলাম ডাবলু,সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব,বিএম বাবলুর রহমান,ডা: আবুল বাশার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.কবির আহমেদ,সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর ওয়াদদু গোলদার,সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: নুর ইসলাম খোকা প্রমুখ। উল্লেখ্য, ১৯৮২ সালের ৭ মার্চ এক অধ্যাদেশ জারির মাধ্যমে ১৯৮৪ সালের ২৩ অক্টোবর ৪৬০ উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd