1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এমপি আনারের খোঁজে ইন্ডিয়ান পুলিশের সহায়তা চেয়েছে ডিবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

এমপি আনারের খোঁজে ইন্ডিয়ান পুলিশের সহায়তা চেয়েছে ডিবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজিম আনারের খোঁজে ইন্ডিয়ান পুলিশের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
রোববার (১৯ মে) এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবি কার্যালয়ে গিয়ে বাবার খোঁজ পেতে সহায়তা চান। পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবিপ্রধান। হারুন অর রশীদ জানান, ১৬ তারিখ ভোরে এমপি আনারের নম্বর থেকে ২ জনকে ফোন দেওয়া হয়। তার এপিএস ও জেলা আওয়ামী লীগের একজনকে। তবে কেউ ফোন ধরতে পারেননি। তখন তার অবস্থান ছিল মোজাফফরবাদ। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের যথেষ্ঠ সহায়তা করছে। বর্তমানে আনোয়ারুল আজিম আনারের নম্বরটি কখনো খোলা, কখনো বন্ধ পাওয়া যাচ্ছে। কেউ তার মোবাইল দিয়ে এসব করছে কি না বা প্রতারকের পাল্লায় পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এ ডিবি কর্মকর্তা।
এদিকে এমপি আনারের মেয়ে ডরিন সাংবাদিকদের বলেন, দুদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই। আমরা দুশ্চিন্তায় আছি। সব উপায়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমার পরিবারের লোকজন কলকাতায় যাবে। প্রসঙ্গত, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়েছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd