1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এবার বাধ্যতামূলক অবসরে সাতক্ষীরার সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

এবার বাধ্যতামূলক অবসরে সাতক্ষীরার সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: অবশেষে অবসরে পাঠানো হলো সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরকে। অবসরে পাঠানোর আগে তিনি অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীতে কর্মরত ছিলেন। সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চৌধুরী মঞ্জুরুল কবীরকে অবসরে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- ‘বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য চৌধুরী মঞ্জুরুল কবীর বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালী-কে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’
উল্লেখ্য, চৌধুরী মঞ্জুরুল কবীর সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৩-১৪ সালে অসংখ্য নিরীহ মানুষকে ক্রস ফায়ারের নামে হত্যা করার অভিযোগ ওঠে। তার কর্মকান্ডের জন্য সেসময় তাকে সাতক্ষীরার ফাটাকেষ্ট বলা হতো। পরবর্তীতে সাতক্ষীরায় তার স্ত্রী নূরজাহান চৌধুরীকে আওয়ামী লীগ থেকে সংরক্ষিত সংসদ সদস্য আসনে মনোনয়ন তুলেছিলেন। এদিকে, সাতক্ষীরায় তার নামে হত্যা মামলার আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd