1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঋনের কিস্তি না দেওয়ার বাহানায় ধর্ষন মামলা দিয়ে হয়রানীর অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ঋনের কিস্তি না দেওয়ার বাহানায় ধর্ষন মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের শ্যামনগর শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান ও মাঠ কর্মী ডাবলু সরকার সহ ২ জন সাংবাদিক ও দুইজন সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্যুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান সাতক্ষীরার পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগে মিজানুর রহমান বলেন তিনি গত ১লা জানুয়ারী ২০২৩ তারিখ ব্যুরো বাংলাদেশের শ্যামনগর শাখায় যোগদান করেন। ব্যুরো বাংলাদেশের শ্যামনগর শাখার মাঠ কর্মী ডাবলু সরকার ১৭ নাম্বার কেন্দ্রে গত ৪ঠা জানুয়ারি ঋন আদায়ের জন্য গেলে ওই শাখার ঋণগ্রহীতা সালমা বেগম সদস্য নাম্বার ৫৮০ ঋনের কিস্তি না দিয়ে ডাবলু সরকারের ব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ডাবলু সরকার পুলিশের হেল্পলাইন ৯৯৯ তে কল করলে শ্যামনগর থানার এস আই কামরুজ্জামান এসে সালমা বেগমের নিকট থেকে টাকা ও ব্যাগ উদ্ধার করেন। পরে শ্যামনগর থানার অফিসার ইনচার্জের সামনে বসে ঘটনাটি মীমাংসা হয়। এই শত্রুতার জোরে সালমা বেগম শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীর নামে শ্যামনগর থানায় মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করে। শ্যামনগর থানা মিথ্যা মামলা না নিলে কৈখালী ইউনিয়নের একজন সাবেক চেয়ারম্যান সালমা বেগমকে ম্যানেজ করে কৈখালীতে তার আপন ফুফা কৈখালী গ্রামের নোরিন বক্সের পুত্র ওয়াহাব সহ তার নিজের লোকজনদেরকে সাক্ষী করে সাংবাদিক হুমায়ুন কবির ও সাংবাদিক আলী মুর্তোজা সহ মোট ছয় জনকে আসামি করে আদালত থেকে এফ আই আর এর নির্দেশ করিয়ে নিয়ে আসে। দুইজন সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে শ্যামনগরের সকল সাংবাদিক ও সুধি সমাজ প্রতিবাদে মানববন্ধন করে। এদিকে ঋনের টাকা না দেয়ার কৌশল হিসাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করায় প্রতিকার চেয়ে সাতক্ষীরার পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। তিনি বলেন আমরা চাকুরী করতে এসে এধরনের মিথ্যা মামলার শিকার হচ্ছি। ঘটনার বিষয়ে শ্যামনগর থানার এস আই কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন তিনি ৯৯৯ এর কলে ঘটনাস্থলে যেয়ে ব্যাগ ও টাকা উদ্ধার করে ব্যুরো বাংলাদেশের মাঠ কর্মি ডাবলু সরকারকে দেন। এ সময় উভয় পক্ষ মিমাংসা করে নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd