1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
উৎসবমুখর পরিবেশে মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের নির্বাচন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

উৎসবমুখর পরিবেশে মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের নির্বাচন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জের মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ীদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) ১’শ ৫১ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করলেন। পৃথক ৫টি পদের বিপরিতে লড়েছেন ১১ জন প্রার্থী। মোট ১’শ ৫১ জন ব্যবসায়ী ছিলেন মূল্যবান ভোটার। এ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ আজগর আলী। তিনি তার ঘোড়া প্রতিকে পেয়েছেন ৭৬ ভোট, প্রতিদ্বন্দী শেখ জাহাঙ্গীর আলম ৭৪ ভোট, । সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম রফিক। তিনি তার টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ১০০ ভোট। অপর প্রতিদ্বন্দী প্রার্থী নুর মোহাম্মদ ডাবলু পেয়েছেন ৪৮ ভোট। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজানুর রহমান। তিনি তার চিংড়ি মাছ প্রতিকে পেয়েছেন ৯৫ ভোট। প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল গফুর তার মঈ প্রতিকে পেয়েছেন ৫৫ ভোট। কোষাধ্যক্ষ পদে ভ্যানগাড়ি প্রতিকে ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী বাবলুর রহমান পেয়েছেন ৪৮ ভোট। এ ভোটে মোট ভোটার ছিল ১৫১ জন, পুরুষ ভোটার ১৫০ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ জন। সভাপতি পদে ২ জন প্রার্থী, সাধারণ সম্পাদক পদে ২ জন ক্যাশিয়ার পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন ও দপ্তর সম্পাদক পদে ২ জন নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। ১টি কেন্দ্রে ১টি বুথে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তি। সকাল ১০ টায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ফেরদাউস মোড়ল ভোট কেন্দ্র পরিদর্শন ও উদ্বোধন ঘোষনা করেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন আহবায়ক আলহাজ্ব গোলাম ছরোয়ার, যুগ্ম আহবায়ক মুজিবর রহমান, ক্যাশিয়ার পরিতোষ সাহা, সদস্য কাজী হাফিজ উদ্দীন বাবু, আকছেদুর রহমান ও আব্দুস সাত্তার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd