1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
উত্তরায় ফ্লাইওভারের গার্ডার চাপায় নিহত ৪ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

উত্তরায় ফ্লাইওভারের গার্ডার চাপায় নিহত ৪

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও ২ জন। সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে প্রাইভেটকারে থাকা শিশুসহ ৪ জন নিহত হন। নিহতরা হলেন- রুবেল (৫০), ঝর্না (২৮) ও দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)। এছাড়া আহত হয়েছেন-হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। তারা সবাই একই পরিবারের সদস্য।জানা গেছে, ক্রেন দিয়ে গার্ডারটি তোলার সময় তা প্রাইভেটকারের ওপর পড়ে যায়।এতে ঘটনা স্থালেই ৪ জন মারা যান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে আড়ংয়ের শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের এলিভেটেট এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। বাহনটির চার যাত্রী নিহত হয়েছেন।
ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বদরুল হাসান সাংবাদিকদের বলেন, প্রাইভেটকারটিতে মোট ৬ জন মানুষ ছিলেন। তারা একই পরিবারের সদস্য। গার্ডার ছিটকে পড়ার পর পর দুজন বেরিয়ে যায়। তবে, তারাও আহত হয়েছেন। আর বাকি চারজন ঘটনাস্থলে (স্পটে) গাড়ির মধ্যেই মারা গেছেন।
এদিকে দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd