1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশ্রায়ণ প্রকল্পে পুনর্বাসিত ১৬২ পরিবারের প্রশিক্ষণের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশ্রায়ণ প্রকল্পে পুনর্বাসিত ১৬২ পরিবারের প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় আশ্রায়ণ-২ প্রকল্পে পুনর্বাসিত ১৬২টি পরিবারের পেশা ভিত্তিক ১০দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. সাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দিকী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান প্রমুখ। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রায়ণ-২ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত ১৬২টি পরিবারকে হাঁস-মুরগি, গবাদিপশু, ছাগলপালন, হস্তশিল্প বা সেলাই ও মৎস্যচাষ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd