1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনি সরকারি কলেজে সরস্বতী পূজা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনি সরকারি কলেজে সরস্বতী পূজা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আশাশুনি সরকারি কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সরকারি কলেজের হল রুমে আলোচনা সভা ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। আজকের ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং তোমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের স্বার্থে লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায় বদ্ধতা রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে হবে। আশাশুনি সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন ভুট্টোর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান, পূজা কমিটির আহ্বায়ক সরকারি অধ্যাপক মাখন লাল দফাদার, সদস্য সহকারী অধ্যাপক সজল কুমার আর্য,সদস্য সহকারী অধ্যাপক পবিত্র কুমার দাস, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ সরকারি কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মনস্কামনা পূর্ণের জন্য বিদ্যাদেবী সরস্বতীর চরণে অঞ্জলি প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd